একদিন দোকানের কাজের ফাঁকে একজন পরিচিত বন্ধু আমাকে ফোন করল। সে একটি ছোট কোম্পানিতে data entry operator হিসেবে কাজ করে। ফোনে একটু চিন্তিত গলায় বলল,
“Rajesh, amar ekta problem hoyeche. Excel e Pivot Table baniyechi kintu total ta thik dekhacche na.”
আমি তাকে বললাম, “File ta ekbar pathao, dekhi kothay problem hochhe.”
কিছুক্ষণ পরে সে তার sales report Excel file আমাকে পাঠালো। প্রথমে দেখে মনে হচ্ছিল সব ঠিক আছে। কিন্তু Pivot Table report দেখার পরে বোঝা গেল total আসল data এর সাথে মিলছে না।
এই ধরনের সমস্যা Excel ব্যবহার করার সময় অনেকের সাথেই হয়। Pivot Table report বানানোর পরে দেখা যায় total বেশি বা কম দেখাচ্ছে।
বেশিরভাগ ক্ষেত্রে এর মূল কারণ হলো duplicate data।
এই আর্টিকেলে আমরা সহজভাবে জানবো:
-
Pivot Table wrong total কেন দেখায়
-
Duplicate data কীভাবে এই সমস্যা তৈরি করে
-
Value Field Settings ব্যবহার করে কীভাবে সমস্যা সমাধান করা যায়
Pivot Table Wrong Total Dekhar Main Reason
Excel Pivot Table সাধারণত raw data থেকে sum, count বা average হিসাব করে।
কিন্তু যদি raw data-তে একই record দুইবার থাকে তাহলে Pivot Table সেই data গুলোও হিসাবের মধ্যে নিয়ে নেয়।
একটা ছোট উদাহরণ দেখো।
| Invoice | Product | Amount |
|---|---|---|
| INV001 | Keyboard | 1200 |
| INV002 | Mouse | 500 |
| INV001 | Keyboard | 1200 |
এখানে INV001 invoice দুইবার আছে।
এখন Pivot Table total sales দেখাবে:
1200 + 500 + 1200 = 2900
কিন্তু আসল sales হওয়া উচিত:
1200 + 500 = 1700
এই কারণেই Pivot Table অনেক সময় wrong total দেখায়।
Real Life Example – Sales Report Problem
আমার বন্ধুর Excel file টি ছিল একটি monthly sales report।
সেখানে raw data sheet-এ কয়েকটি column ছিল।
-
Invoice Number
-
Salesperson
-
Product
-
Amount
সে Pivot Table ব্যবহার করে Total Sales by Product রিপোর্ট তৈরি করেছিল।
কিন্তু report দেখার পরে দেখা গেল total অনেক বেশি দেখাচ্ছে।
উদাহরণ:
Keyboard Sales = 3600
কিন্তু raw data check করার পরে দেখা গেল actual sales হওয়ার কথা:
Keyboard Sales = 2400
তারপর আমরা raw data একটু ভালো করে check করলাম।
তখন দেখা গেল কিছু invoice number duplicate entry হয়ে গেছে।
এই duplicate entry এর কারণেই Pivot Table ভুল total দেখাচ্ছিল।
Pivot Table Duplicate Count Problem
Duplicate data থাকলে Pivot Table সাধারণত দুই ধরনের সমস্যা তৈরি করে।
-
Sum বেশি দেখায়
একই amount বারবার যোগ হয়। -
Count বেশি দেখায়
একই record multiple count হয়ে যায়।
এই কারণে report পুরোপুরি ভুল হয়ে যেতে পারে।
বিশেষ করে যদি data গুলো হয়:
-
sales report
-
student database
-
attendance sheet
-
inventory report
তাহলে duplicate data থাকলে Pivot Table report ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Solution – Value Field Settings Use Kora
Pivot Table-এ একটি গুরুত্বপূর্ণ option আছে Value Field Settings।
এটা ব্যবহার করে আমরা বুঝতে পারি Excel কীভাবে data calculate করছে।
Step 1
Pivot Table-এ যে value column আছে সেখানে Right Click করো।
Step 2
তারপর Value Field Settings option এ click করো।
Step 3
এখানে বিভিন্ন calculation method থাকবে।
-
Sum
-
Count
-
Average
-
Max
-
Min
যদি duplicate data থাকে তাহলে অনেক সময় Count বা Distinct Count ব্যবহার করলে problem বোঝা যায়।
Duplicate Data Fix Korar Best Way
যদি Pivot Table wrong total দেখায় তাহলে প্রথমে raw data check করা খুব জরুরি।
Method 1 – Remove Duplicate
Excel-এ duplicate remove করার জন্য এই step গুলো follow করো।
-
Raw data select করো
-
Excel এর Data tab এ যাও
-
Remove Duplicates option এ click করো
এতে duplicate entry গুলো remove হয়ে যাবে।
Method 2 – Distinct Count Use Kora
Pivot Table-এ অনেক সময় Distinct Count ব্যবহার করা যায়।
এটা duplicate value বাদ দিয়ে unique record count করে।
Method 3 – Data Entry Check
অনেক সময় duplicate data আসে manual entry mistake থেকে।
যেমন:
-
একই invoice দুইবার entry
-
copy paste error
-
import mistake
তাই report বানানোর আগে data clean করা খুব গুরুত্বপূর্ণ।
Excel Data Cleaning Tips
Excel-এ বড় data নিয়ে কাজ করলে কিছু simple rule follow করলে report অনেক বেশি accurate হয়।
-
Duplicate Data Check
নিয়মিত duplicate data check করা উচিত। -
Data Validation Use
Data entry mistake কমাতে validation ব্যবহার করা যায়। -
Table Format Use
Raw data table format এ রাখলে Pivot Table বানানো সহজ হয়। -
Unique ID Use
প্রতিটি record-এ unique ID থাকলে duplicate ধরা সহজ হয়।
Conclusion
Excel Pivot Table ব্যবহার করলে খুব দ্রুত report তৈরি করা যায়। কিন্তু যদি raw data-তে duplicate entry থাকে তাহলে Pivot Table অনেক সময় wrong total দেখায়।
এই ধরনের সমস্যা হলে প্রথমে raw data check করতে হবে। তারপর প্রয়োজনে Remove Duplicate অথবা Value Field Settings ব্যবহার করতে হবে।
একটু data cleaning করলে Pivot Table report অনেক বেশি accurate হয়ে যায় এবং কাজ করাও সহজ হয়।
Excel-এ Pivot Table report তৈরি করার আগে সব সময় raw data clean করা উচিত।
একটু data checking করলে Pivot Table report অনেক বেশি accurate হয় এবং reporting mistake এড়ানো যায়।
Frequently Asked Questions (FAQ)
1. Pivot Table total wrong dekhacche keno?
সাধারণত raw data-তে duplicate entry থাকলে Pivot Table ভুল total দেখায়।
2. Excel-এ duplicate data কিভাবে খুঁজে পাব?
Excel এর Conditional Formatting অথবা Remove Duplicates feature ব্যবহার করে duplicate data সহজে খুঁজে পাওয়া যায়।
3. Pivot Table-এ duplicate problem fix করার সহজ উপায় কী?
প্রথমে raw data থেকে duplicate remove করতে হবে। তারপর Pivot Table refresh করলে total ঠিক হয়ে যাবে।
4. Value Field Settings কি কাজে লাগে?
Value Field Settings ব্যবহার করে Pivot Table calculation method change করা যায় যেমন Sum, Count বা Average।
5. Pivot Table report accurate রাখার best practice কী?
Pivot Table বানানোর আগে raw data clean করা এবং duplicate entry remove করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমার অন্য আর্টিকেল গুলো পড়তে পারেন তার জন্য এখানে ক্লিক করুন
Excel Filter কাজ করছে না? Product Stock List থেকে ৫ মিনিটে সমাধান (Real Office Case Study – ২০২৬)
Excel IF Formula দিয়ে Pass Fail Automatic করার সহজ পদ্ধতি

0 মন্তব্যসমূহ