ADVISEMENT

Excel Lookup with INDEX MATCH – Left Lookup Example from Salary Sheet (VLOOKUP Alternative)

সেদিন সকাল ১০টা। HR থেকে কল।

“Raj, একটা কাজ করো — Employee Name লিখলে Emp ID দেখাতে হবে। Emp ID দিলে Net Salary। আর Basic, HRA, Allowance যেটা চাই, সেটাও যেন বের করা যায় এই salary sheet থেকে।”

আমি ভাবলাম — আরে এটা তো সোজা VLOOKUP
৫ মিনিটে শেষ।

Sheet খুলে দেখি টেবিলটা এমন:

Excel lookup example showing INDEX MATCH formula for left lookup in salary sheet where VLOOKUP fails


























এখন কাজ শুরু করতেই বুঝলাম —
এটা সাধারণ Excel lookup না।


Problem টা কোথায় ছিল? (Excel Lookup Reality)

HR বলেছে:

  • Name দিয়ে ID বের করতে
  • ID দিয়ে Salary বের করতে

এখানে Emp Name আছে Emp ID এর ডান পাশে

মানে আমাকে করতে হবে left lookup in Excel

আর এখানেই VLOOKUP ফেল।

কারণ VLOOKUP সবসময় left to right lookup করে।


এখানেই প্রথম শেখা — VLOOKUP limitation

আমি তখন বুঝলাম:

Excel lookup করতে গেলে VLOOKUP সব জায়গায় কাজ করে না।

এই sheet-এ দরকার ছিল এমন একটা lookup formula যা ডান দিক থেকে বাম দিকেও data আনতে পারে।

সেখানেই এলো INDEX MATCH


Solution শুরু — INDEX MATCH Formula in Excel

আমি আগে MATCH বুঝলাম।

MATCH কী করে?

কোন নাম কোন row-তে আছে সেটা বলে।

INDEX কী করে?

সেই row থেকে যে column চাই, সেটা এনে দেয়।

দুটো একসাথে মানে powerful Excel lookup


Step 1 — Name দিয়ে Emp ID (Left Lookup Excel Example)

ধরলাম:

  • H2 তে নাম লিখবো
  • H3 তে ID দেখাবে
=INDEX(A2:A10, MATCH(H2, B2:B10, 0))

এখানে MATCH নাম খুঁজছে, INDEX ID এনে দিচ্ছে।

এটাই হলো আসল left lookup


Step 2 — Emp ID দিয়ে Net Salary (Excel Lookup Example)

=INDEX(G2:G10, MATCH(H2, A2:A10, 0))

এখন ID দিলেই salary।

আমি বুঝলাম — এইটাই আসল lookup formula in Excel


আসল মজা হলো এখানে (Column Insert Issue)

ধরুন আমি VLOOKUP দিয়ে 7th column থেকে salary আনতাম।

মাঝখানে একটা column ঢুকলেই সব শেষ। ভুল result।

কিন্তু INDEX MATCH এ column number নেই। Range আছে।

এখানেই এটা best Excel lookup functions


Step 3 — HR আবার নতুন ঝামেলা দিল (2D Lookup)

“Emp ID দেবো, তারপর dropdown থেকে Basic / HRA / Allowance / Net Salary যেটা বাছবো, সেটাই দেখাবে”

এখন দরকার row + column দুইটাই match।

  • H2 → Emp ID
  • H3 → Dropdown (Header name)
=INDEX(A2:G10, MATCH(H2, A2:A10, 0), MATCH(H3, A1:G1, 0))

এই জায়গায় এসে বুঝলাম —
VLOOKUP দিয়ে Excel শেখা আর INDEX MATCH দিয়ে Excel শেখা আলাদা জিনিস।


Error এলে clean message (Professional Touch)

=IFERROR(INDEX(G2:G10, MATCH(H2, A2:A10, 0)), "Not Found")

সেদিন আমার Excel lookup নিয়ে ধারণা বদলে গেল

আমি বুঝলাম:

VLOOKUP দিয়ে কাজ করা যায়
INDEX MATCH দিয়ে system বানানো যায়


FAQ (যেগুলো সত্যি মাথায় আসে)

VLOOKUP থাকলে INDEX MATCH শিখবো কেন?
কারণ real sheet-এ left lookup লাগে।

Left lookup মানে কী?
যেটা খুঁজবো সেটা ডানে, যেটা আনবো সেটা বামে।

Salary sheet Excel এ এটা বেশি লাগে কেন?
কারণ column order fixed থাকে না।

Interview-এ এটা জিজ্ঞেস করে?
হ্যাঁ। এটা advanced Excel lookup knowledge।


শেষ কথা

সেদিনের salary sheet আমাকে শিখিয়েছে —
Excel lookup মানে শুধু VLOOKUP না।

যদি আপনি সত্যিকারের Excel lookup expert হতে চান,
INDEX MATCH practice শুরু করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ