ADVISEMENT

Excel SUM Formula Total 0 দেখাচ্ছে? Text Format Fix | Monthly Expense Sheet সমাধান ২০২৬

 

sum formulla error



কলকাতায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। শীতটা এখনো একটু লেগে আছে, কিন্তু আমার মাথা গরম। রাত ১১টা বাজে, আমি বসে নিজের মাসিক খরচের Excel sheet খুলে বসেছি। গত মাসের সব খরচ লিখে শেষ করেছি – বাজার, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, Uber, Swiggy, এমনকি ছেলের স্কুলের ফি পর্যন্ত। সব মিলিয়ে মনে হচ্ছে ৫৮-৬০ হাজারের কাছাকাছি।

শেষে টোটাল বের করার জন্য সেলে লিখলাম:

=SUM(C5:C35)

Enter চাপলাম। দেখি – ০। শূন্য! আমি তো অবাক। আবার চেক করলাম – range ঠিক আছে। ডেটা তো সব আছে। তাহলে কী হলো?

 

আমি ম্যানুয়ালি যোগ করে দেখলাম – প্রায় ৫৯,২৫০। কিন্তু Excel যোগ করে ০ দেখাচ্ছে। রাগে গা গরম হয়ে গেল। প্রথমে ভাবলাম হয়তো কোনো সেল খালি বা ভুল। কিন্তু না। তারপর লক্ষ্য করলাম – অনেক সেলের উপরের বাম কোণায় ছোট্ট সবুজ ত্রিভুজ।

এটা দেখেই বুঝলাম – আবার সেই পুরনো সমস্যা। Number গুলো আসলে Text হিসেবে সেভ হয়ে গেছে। দেখতে ১৫০০, ৩২০০ মনে হচ্ছে, কিন্তু Excel ওগুলোকে number হিসেবে ধরছে না।

এই ঘটনা আমার সাথে প্রথমবার নয়। গত বছর অফিসের sales report-এও একই হয়েছিল। সবাই অপেক্ষা করছে, আমি ঘামছি। পরে বুঝলাম – data যখন bank statement থেকে copy করেছিলাম, তখন format ঠিক ছিল না।

কেন এমন হয়? অফিস যে বিলিং সফটওয়্যার আছে তার ডাটা যখন এক্সেল ফাইল নিয়ে কাজ করছিলাম তখন আমার এই প্রব্লেম হয়েছিল 

দ্রুত চেক করো এই ৩টা

  1. Amount গুলো left-aligned কি না (text হলে left)।
  2. Green triangle আছে কি না।
  3. =COUNT(C5:C35) দাও – ০ এলে, কিন্তু =COUNTA দিলে সংখ্যা এলে text problem।

আমি কীভাবে fix করলাম 

উপায় ১: Green Triangle দিয়ে সবচেয়ে সহজ সেল সিলেক্ট করে yellow icon-এ ক্লিক → "Convert to Numbers"।

 




উপায় ২: Multiply by 1 – আমি এটাই বেশি করি খালি সেলে ১ লিখে copy → খরচ কলাম select → Paste Special > Multiply।


উপায় ৩: Text to Columns – বড় sheet-এর জন্য কলাম select > Data > Text to Columns > Delimited > Next > General > Finish।

How to use <a target=



Fix করার পর SUM দিলাম – ৫৯,২৫০ এসে গেল। মন ঠান্ডা!

Prevention – এখন আমি যা করি

  • Paste Special > Values দিয়ে paste।
  • Import-এ General format চেক।
  • প্রতি sheet-এ COUNT vs COUNTA compare।
  • AutoSum (Alt+=) ব্যবহার।

 

প্রশ্ন ১: SUM ফর্মুলা দিলাম কিন্তু টোটাল 0 আসছে, কিন্তু data তো সব আছে! কেন এমন হয়? আমার সাথে মাসিক খরচের sheet-এ ঠিক এমনই হয়েছিল। মূল কারণ: সেলগুলোতে number গুলো আসলে "Text" format-এ সেভ হয়ে গেছে। দেখতে 1500 মনে হলেও Excel ওটাকে number হিসেবে ধরে না। ফলে SUM ignore করে 0 দেখায়। দ্বিতীয় কারণ হতে পারে range ভুল (যেমন শুধু ৫টা সেল সিলেক্ট করা, কিন্তু data ৩০টা)। প্রথমে alignment চেক করো – left side-এ থাকলে text problem।

প্রশ্ন ২: Green triangle মানে কী? ওটা ক্লিক করলে কী হয়? ওটা Excel-এর warning sign – "Number Stored as Text" বলে। আমি যখন fix করি, প্রথমেই সব সেল সিলেক্ট করে green triangle-এর yellow icon-এ ক্লিক করি এবং "Convert to Numbers" সিলেক্ট করি।




এটা ছোট sheet-এর জন্য সবচেয়ে দ্রুত কাজ করে। বড় sheet-এও প্রথম চেষ্টা করো এটাই।

প্রশ্ন ৩: Multiply by 1 trick কী? এটা কি সেফ? হ্যাঁ, ১০০% সেফ এবং আমার ফেভারিট। খালি সেলে ১ লিখে copy করো। তারপর তোমার খরচ/amount কলাম সিলেক্ট করে Paste Special > Multiply করো। Text number গুলো numeric হয়ে যায়।




আমি অফিসের report-এও এটাই ব্যবহার করি – কোনো data loss হয় না।

প্রশ্ন ৪: Text to Columns করার সময় কোন option সিলেক্ট করব? সবচেয়ে সহজ: কলাম সিলেক্ট > Data > Text to Columns > Delimited > Next > (কোনো delimiter না দিয়ে) Next > Column data format-এ General সিলেক্ট > Finish।

এটা করলে সব number properly convert হয়। আমার monthly expense file-এ এটাই শেষ অস্ত্র। যদি data split হয়ে যায় চিন্তা করো না – destination cell আলাদা দিলে original থাকে।

প্রশ্ন ৫: COUNT আর COUNTA-এর মধ্যে difference দেখলে কী বুঝব? =COUNT(range) শুধু real number count করে। =COUNTA(range) সব non-empty cell count করে। যদি COUNTA ৩০ দেখায় কিন্তু COUNT ০ দেখায় – তাহলে ১০০% text format problem। আমি প্রতি sheet-এ এটা চেক করি যাতে পরে ঝামেলা না হয়।

প্রশ্ন ৬: Prevention-এর জন্য কী করলে আর এই সমস্যা হবে না? আমি এখন data paste করার পরই:

  • Alignment scan করি (left না right)
  • Paste Special > Values দিয়ে paste করি
  • Import করলে From Text/CSV > General format চেক করি
  • AutoSum (Alt+=) ব্যবহার করি – এটা অনেক সময় auto fix করে দেয়। এগুলো করলে ৯০% ক্ষেত্রে problem এড়ানো যায়।

প্রশ্ন ৭: আমার sheet-এ green triangle নেই কিন্তু SUM তবু 0 দেখাচ্ছে। কী করব? তাহলে range চেক করো – hidden row/column থাকতে পারে। অথবা কোনো সেলে space বা invisible character আছে। সিলেক্ট করে formula bar-এ দেখো। যদি না হয়, =VALUE(cell) দিয়ে একটা নতুন কলাম বানাও এবং সেটা SUM করো। আমার একটা report-এ এমন হয়েছিল – space ছিল। TRIM + VALUE দিয়ে fix করেছি।

আপনার Excel-এ এই সমস্যা হয়েছে? Comment করে জানান। 

Excel Number Stored as Text Fix | Green Triangle Error Complete Guide (2026)

Excel Formula কাজ করছে না? #NAME? Error কেন হয় এবং কীভাবে ঠিক করবেন

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ